পরিচ্ছন্ন গ্রাম

একটি পরিচ্ছন্ন জাতির ভবিষ্যত পরিচ্ছন হয়। গ্রামের মানুষ, বিশেষত নতুন প্রজন্মের মধ্যে পরিষ্কার পরিচ্ছনতা এবং বর্জ্য ব্যবস্থাপনার দৃষ্টান্ত স্থাপন করতেই আমাদের এই প্রকল্প।

প্রোগ্রাম ডিটেইলসঃ

স্বাপ্নিক এর একটি অন্যতম লক্ষ্য হলো নতুন প্রজন্মের মধ্যে শালীনতা, পরিচ্ছন্নতা এবং দায়িত্ববোধ তৈরি করা। তারই বাস্তবায়ন হিসেবে প্রাথমিক ভাবে বান্দা গ্রামের বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে বেশ কিছু ডাস্টবিন স্থাপন করা হয়েছে। সংগঠনের উদ্যমী সদস্যরা নিয়মিত সেসব ডাসটবিন থেকে বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতার চর্চা করে থাকে। সেই সঙ্গে এলাকার মানুষকেও ডাস্টবিন ব্যবহারে উৎসাহ দিয়ে থাকে। ইতোমধ্যে ডাস্টবিন গুলো স্থানীয় মানুষের হাতেই পরিস্কার হওয়া শুরু হয়েছে। নতুন এই অভ্যাস তৈরীর মাধ্যমে পরিচ্ছন্ন গ্রাম গড়ে তোলার  প্রথম পদক্ষেপ সাফল্যের সাথেই এগিয়ে যাচ্ছে।