Our Events

ভাঙ্গন কবলিত অঞ্চলে জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম

পাইকগাছা থানাস্থ, ভাঙ্গন কবলিত অঞ্চলে জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম

(২৬/০৮/২০২৪) দেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী বা খাগড়াছড়িতে যে মুহুর্তে প্রবল বন্যায় বিপর্যস্ত জনপদ, সারাদেশের মানুষ বিভিন্ন ভাবে সেখানে সাহায্য করা চেষ্টা করে যাচ্ছিলো সেই মুহুর্তে বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় পাইকগাছা উপজেলার অন্তর্গত প্রায় ১৩ টি গ্রাম হঠাত নদীরক্ষা বাধ ভাঙনের কবলে পড়ে। গ্রাম গুলো ভেসে যায় নদীর জোয়ারের পানিতে। ঘর ছেড়ে সাধারণ মানুষ আশ্রয় নেয় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বা সড়কে। এই দুরবস্থায়

Read More »
বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

(১৮/০৬/২০২৪) খুবই আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো স্বাপ্নিকের বাৎসরিক বনভোজন এবং মিলনমেলা। চল্লিশোর্ধ সংখ্যক স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে এই বিশাল আয়োজন শুধু একটি বনভোজন নয়। বরং, নেতৃত্ব এবং ব্যবস্থাপনা শিক্ষারও একটি সুযোগ। নবীন সদস্য এবং ভবিষ্যৎ কর্নধারদের বিভিন্ন প্রকল্পের দায়িত্বের সাথে সাথে এই আয়োজনের মধ্য দিয়েও দায়িত্ব পালন এবং নেতৃত্বের গুণাবলী প্রস্ফুটিত হয়ে থাকে। সারাদিনব্যাপী রান্না বান্নার আয়োজন, এবং বিকেলে

Read More »
অসচ্ছল শিশু শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

অসচ্ছল শিশু শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

(06/06/2024) সৃষ্টিলগ্ন থেকেই স্বাপ্নিক এর আদর্শগত উদ্দ্যশ্যেই ছিলো , সমাজের যে অংশে উন্নয়ন কিংবা উন্নতির আলো স্পর্শ করেনি কিংবা হয়ত সর্বনিম্ন পর্যায়ে আছে সেখানেই নিজেদের সর্বোচ্চ দিয়ে এগিয়ে যাওয়া। শহর বা শহরতলীর ছিন্নমূল মানূষদের সাহায্যার্থে বিভিন্ন উপলক্ষে অসংখ্য সংগঠন এগিয়ে আসে। নিসন্দেহে সেসব ভালো কাজই। কিন্তু বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল গুলোতে , গ্রামের খেটে খাওয়া কৃষক, মজুরের ঘরেও খুব সামান্য

Read More »
বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

তারিখঃ ২৩/০৩/২০২৪ জরুরি প্রয়োজনে নিজের জন্য যেমন নিজের রক্তের গ্রুপ জানা থাকাটা দরকার, তেমনি অন্যকে রক্ত দিয়ে জীবন বাচানোর জন্যেও রক্তের গ্রুপ জানা থাকা অতি আবশ্যক। স্বাপ্নিকের একটি উল্লেখযোগ্য নিয়মিত কাজ হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের মেডিকেল ইমার্জেন্সিতে রক্তদাতা যোগান দেওয়া। এই উদ্যেশ্যে আমরা তৈরি করেছি রক্তদতাদের একটি ডেটাবেজ। এই ডেটাবেজ সমৃদ্ধ করার উদ্যেশ্যে এবং সেই সাথে সাধারণ মানুষের রক্তের গ্রুপ

Read More »
মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা এবং পথসভা

মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা এবং পথসভা

১২/০৪/২০২৪ কিশোর তরুণদের মধ্যে ক্রমবর্ধমান মাদকাসক্ত হওয়ার প্রবণতা এবং সমগ্র অঞ্চল জুড়ে মাদকের আগ্রাসনের বিরুদ্ধে স্বাপ্নিকের পদযাত্রা এবং সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্ম নিয়ে স্বাপ্নিক বরাবরই আশাবাদী এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ গঠনের জন্য বদ্ধ পরিকর। তাই বর্তমান সময়ে সমাজের ত্রাস- মাদকের আগ্রাসন রুখতে আমাদের উদ্যোগ চলমান থাকবে। অনুষ্ঠিত পদযাত্রায় গ্রাম জুড়ে সচেতনতামূলক লিফলেট এবং

Read More »
বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উদযাপন

১৪/০৪/২০২৪ বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাঙালীর হৃদয়ের অনুষ্ঠান। স্বাপ্নিক পরিবারের আয়োজনে এ বছর বান্দা স্কুল মাঠ প্রাঙ্গনে উদযাপিত হয়েছে এই বর্ষ বরণ অনুষ্ঠান। যদিও প্রথম বার আয়োজনে সময় স্বল্পতার কারনে পরিসর ছিলো ছোটই। বান্দা স্কুল এন্ড কলেজের সঙ্গে যৌথ এই আয়োজনে বৈশাখী শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারিদের জন্য পান্তা ভাতের আয়োজনও ছিলো। সম্মানীত শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে স্বাপ্নিকের সদস্যরা ছাড়াও এলাকার

Read More »
ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প

ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প

০৪/০২/২০২৪ সম্প্রতি বান্দা গ্রামের সাধারণ মানুষের চোখের চিকিৎসা সহজীকরণের উদ্দ্যশ্যে  খুলনার একটি বেসরকারি হাসপাতালের  উদ্দ্যোগে এবং স্বাপ্নিক এর ব্যবস্থাপনায়  সম্পন্ন হলো এক দিনের ফ্রি চক্ষু সেবা মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পে স্বনামধন্য  চক্ষু চিকিৎসকের কাছে অসচ্ছল রোগীগণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পেরেছেন। সেই সঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে  ৫০% খরচে ছানি অপারেশনের জন্য সুযোগ পেয়েছেন। এমন জনকল্যানমুখি এবং সেবামূলক উদ্দ্যোগে সঙ্গী হতে পারে স্বাপ্নিক

Read More »
নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৪ (৬ষ্ঠ ব্যাচ)

নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৪ (৬ষ্ঠ ব্যাচ)

তারিখঃ ০৩/০২/২০২৪ সংগঠন পরিচালনা, কার্যক্রম বাস্তবায়ন এবং নেতৃত্বের বিকাশ ইত্যাদি উদ্দ্যেশ্যে স্বাপ্নিক প্রতিবছরই নির্দিষ্ট প্রক্রিয়ায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম করে থাকে। অনলাইন অফলাইন বিজ্ঞাপন ও প্রচারণার মাধ্যমে আবেদনপত্র আহ্বান, নির্দিষ্ট দিনে আবেদনকারিদের লিখিত পরীক্ষা এবং উপযুক্ত মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে একজন  আবেদনকারী ছয়(০৬) মাসের জন্য অবজার্ভেশন পিরিওডকালীন সদস্য হিসেবে নির্বাচিত হয়। অত:পর সফল অবজার্ভেশন পিরিওড শেষে তাদের স্থায়ী সদস্যপদ দেওয়া হয়।

Read More »
বৃক্ষরোপন কর্মসূচি (তালের আঠি)

বৃক্ষরোপন কর্মসূচি-২০২৩ (তালের আঠি)

উপকূলীয় অঞ্চলগুলো বরাবরই নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখিন হয়ে আসছে আমাদের দেশে। ঝড় জলোচ্ছ্বাসের সাথে রয়েছে বজ্রপাতের ভয়াবহ ঘটনা। তাল গাছে, বিশেষ করে বজ্রপাতের বিরুদ্ধে এক প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া মাটি ক্ষয় রোধ এবং ঝড়ের বিরুদ্ধে প্রতরক্ষা ঢাল হিসেবে কাজ করতে পারে। এসব বিবেচনায় স্বাপ্নিকের এবারে নতুন প্রজেক্ট ছিলো তাল বীজ রোপন। সদস্যদের সংগৃহিত পাচ শতাধিক তাল বীজ রোপন

Read More »