তারিখঃ ২৩/০৩/২০২৪
জরুরি প্রয়োজনে নিজের জন্য যেমন নিজের রক্তের গ্রুপ জানা থাকাটা দরকার, তেমনি অন্যকে রক্ত দিয়ে জীবন বাচানোর জন্যেও রক্তের গ্রুপ জানা থাকা অতি আবশ্যক। স্বাপ্নিকের একটি উল্লেখযোগ্য নিয়মিত কাজ হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের মেডিকেল ইমার্জেন্সিতে রক্তদাতা যোগান দেওয়া। এই উদ্যেশ্যে আমরা তৈরি করেছি রক্তদতাদের একটি ডেটাবেজ। এই ডেটাবেজ সমৃদ্ধ করার উদ্যেশ্যে এবং সেই সাথে সাধারণ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যেই পরীক্ষা করতে এবারের কার্যক্রম। আমাদের পরিকল্পনা হলো ধারাবাহিক ভাবে বান্দা এবং এর আশেপাশের সব অঞ্চলেই এই আয়োজন করা। প্রথম সেশন অনুষ্ঠিত হলো লোহাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সংগঠনের নির্বাহি পরিষদের দুইজন সদস্য রয়েছে রেজিস্টার্ড ডাক্তার। যথাক্রমে হোমিও মেডিসিন এবং এম বি বি এস ডিগ্রিধারী এই দুইজন ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।


