মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা এবং পথসভা

১২/০৪/২০২৪
কিশোর তরুণদের মধ্যে ক্রমবর্ধমান মাদকাসক্ত হওয়ার প্রবণতা এবং সমগ্র অঞ্চল জুড়ে মাদকের আগ্রাসনের বিরুদ্ধে স্বাপ্নিকের পদযাত্রা এবং সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্ম নিয়ে স্বাপ্নিক বরাবরই আশাবাদী এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ গঠনের জন্য বদ্ধ পরিকর। তাই বর্তমান সময়ে সমাজের ত্রাস- মাদকের আগ্রাসন রুখতে আমাদের উদ্যোগ চলমান থাকবে। অনুষ্ঠিত পদযাত্রায় গ্রাম জুড়ে সচেতনতামূলক লিফলেট এবং পোস্টার বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন জনবহুল পয়েন্টে করা হয়েছে পথসভা। যেখানে মাদক এবং এর কুফল এবং মাদকাসক্তি থেকে ছেলে মেয়েদের দূরে রাখার উপায় সম্পর্কে সাধারণ মানুষ, অভিভাবক এবং সচেতন জনসমাজের উপস্থিতিতে ধারনাবক্তব্য দেওয়া হয়। আমরা আশা করি সমাজের সচেতনতাই পারবে এই ভয়াল শত্রুকে ঘায়েল করতে।