নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৪ (৬ষ্ঠ ব্যাচ)

তারিখঃ ০৩/০২/২০২৪
সংগঠন পরিচালনা, কার্যক্রম বাস্তবায়ন এবং নেতৃত্বের বিকাশ ইত্যাদি উদ্দ্যেশ্যে স্বাপ্নিক প্রতিবছরই নির্দিষ্ট প্রক্রিয়ায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম করে থাকে। অনলাইন অফলাইন বিজ্ঞাপন ও প্রচারণার মাধ্যমে আবেদনপত্র আহ্বান, নির্দিষ্ট দিনে আবেদনকারিদের লিখিত পরীক্ষা এবং উপযুক্ত মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে একজন  আবেদনকারী ছয়(০৬) মাসের জন্য অবজার্ভেশন পিরিওডকালীন সদস্য হিসেবে নির্বাচিত হয়। অত:পর সফল অবজার্ভেশন পিরিওড শেষে তাদের স্থায়ী সদস্যপদ দেওয়া হয়। ধারাবাহিকতা রক্ষা করে বিগত ১৬ই জানুয়ারি, ২০২৪ এ বিজ্ঞাপন প্রচার করে গত ৩রা ফেব্রুয়ারি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। এবং যাচাই বাছাই শেষে ৭ জন নতুন মুখ যুক্ত হয়েছে অবজার্ভেশন পিরিওডকালীন সদস্য হিসেবে। আমরা আশা করি নতুন এই সদস্যরা তাদের  মেধা, কর্মদক্ষতা এবং তারুণ্যশক্তি দিয়ে সংগঠনের কার্যক্রমে তথা  দেশ ও জনসেবায় উল্লেখযোগ্য অবদান রাখবে সেই সাথে বিকশিত করবে তাদের নেতৃত্বগুণ!