বৃক্ষরোপন কর্মসূচি-২০২৩ (তালের আঠি)

উপকূলীয় অঞ্চলগুলো বরাবরই নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখিন হয়ে আসছে আমাদের দেশে। ঝড় জলোচ্ছ্বাসের সাথে রয়েছে বজ্রপাতের ভয়াবহ ঘটনা। তাল গাছে, বিশেষ করে বজ্রপাতের বিরুদ্ধে এক প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া মাটি ক্ষয় রোধ এবং ঝড়ের বিরুদ্ধে প্রতরক্ষা ঢাল হিসেবে কাজ করতে পারে। এসব বিবেচনায় স্বাপ্নিকের এবারে নতুন প্রজেক্ট ছিলো তাল বীজ রোপন। সদস্যদের সংগৃহিত পাচ শতাধিক তাল বীজ রোপন করা হয়েছে এই অঞ্চলের বিভিন্ন রাস্তার পাশ দিয়ে এবং পতিত সরকারি জমিতে। আমরা আশা করি সাধারণ মানুষ এই বীজ গুলো তথা পরবর্তীতে তালের চারা গুলো নিজ দায়িত্বে রক্ষণাবেক্ষণ করবেন। অদূর ভবিষ্যতে আমরা একটি নিরাপদ জনপদের প্রত্যাশাই করি সর্বোপরি।