বৃক্ষরোপন কর্মসূচি-২০২৩

তারিখঃ ১৪/১০/২০২৩

তীব্র তাপদাহে অতিষ্ঠ পুরো দেশ। আমরা সকলেই জানি নির্বিচারে গাছ কাটার জন্যই আজকে তাপমাত্রার এই পরিবর্তন।প্রকৃতির প্রতি করা অন্যায়ের ফলাফল আজ আমরা ভোগ করে চলেছি।প্রকৃতির ঋণ কিছুটা হলেও শোধ করার জন্য আমরা ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।গ্রামের বিভিন্ন ফাকা স্থানে গাছের চারা রোপণের মাধ্যমে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হয়। কৃষ্ণচুড়া,কদমফুল,বাদাম,মেহেগুনী,চটকা,নিম গাছ দিয়ে আমরা মোট ৩৫ টা গাছ রোপণ করি। একক সাংগঠনিক উদ্যোগে এমন বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা অত্যন্ত জটিল।এজন্য প্রকৃতির স্বার্থে আসুন আমরা সবাই মিলে এই গাছ গুলোকে রক্ষা করি।এছাড়াও আমরা স্বাপ্নিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে নিজ নিজ আঙিনায় একটি করে বৃক্ষ রোপণের জন্য অন্তরিক অনুরোধ জানাবো।আপনারা সচেতন হলেই পরিবেশ রক্ষা পাবে।আসুন পরিবেশ রক্ষা করি,আসুন নিজের দেশকে রক্ষা করি।