তারিখঃ ০৩/০৫/২০২৩
বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি স্বাপ্নিকের বিশেষ উদ্দ্যেশ্য হলো তরুণ প্রজন্মের মানসিক এবং সামাজিক বিকাশে সহায়তা করা। আজকের দিনে মাদকের ব্যাপক প্রভাব লক্ষনীয় সমস্ত অঞ্চল জুড়েই। এর মাঝে বান্দা স্কুল এন্ড কলেজ মাঠে নিয়মিত ফুটবল চর্চা করে চলে কিছু ক্রিড়াপ্রেমী কিশোর-তরুণ। তাদের উতসাহ দেওয়া হলো ফুটবল উপহার দিয়ে। যাতে, শরীরচর্চা বা ক্রিড়াচর্চার মধ্য দিয়ে তারা সুস্থ এবং নিষ্কলুষ চরিত্র গঠনে উতসাহি হতে পারে। স্বাপ্নিক-এর নির্বাহি সদস্য শাওন চক্রবর্তী, দেবপ্রসাদ বিশ্বাস, রাজীব বালা সহ উপস্থিত ছিলো অন্যান্য শখার সদস্যবৃন্দ।

