স্বাপ্নিকের উদ্দ্যোগে তৈরি করা হচ্ছে অতিথি এবং দেশীয় পাখির অভয়ারণ্য। যেখানে নিরাপদে পাখিরা বসবাস করতে পারবে । অভয়ারণ্য এলাকায় পাখি ধরা, হত্যা করা কিংবা বাসা নষ্ট করা থেকে সকলকে বিরত রাখার জন্য আমরা বদ্ধ পরিকর।
প্রোগ্রাম ডিটেইলসঃ
প্রইবেশ এবং প্রানিকূল রক্ষার্থে স্বাপ্নিক কয়েক বছর ধরে এই বৃহত্তর বান্দা অঞ্চল জুড়ে দেশীয় এবং অতিথি পাখির অভয়ারণ্য তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। প্রথম ধাপে ২০২১ সালে সারা গ্রাম জুরে প্রায় ২৫০ টি মাটির ভাড় স্থাপনের মাধ্যমে পাখির বাসস্থান তৈরি করা হয়েছিলো। পরবর্তীতে সেইসব বাসায় পাখিদের ডিম এবং বাচ্চার ছবি নিয়ে আমাদের পেজে একটা ফলো আপ প্রতিবেদনও তৈরি করা হয়। এ বছর , ২০২২ সালে আমরা ক্লাস্তার পদ্ধতিতে অর্থাৎ নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে তৈরি করেছি আরো একটি অভয়ারণ্য এলাকা। যেখানে স্থাপন করা হয়েছে প্রায় ১৫০ টি মাটির ভাড় তথা পাখির বাসস্থান।