স্থায়ী কর্মসংস্থানের উদ্দ্যেশ্যে মুরগীর খামার স্থাপন

তারিখঃ ০৮/০৪/২০২৩

ইভেন্টঃ “মানুষ মানুষের জন্য প্রকল্পের” -স্থায়ী কর্ম সংস্থান তৈরী কার্যক্রম হিসেবে নির্বাচিত ব্যক্তির জন্য মুরগীর খামার স্থাপন এবং মূরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ।

স্বাপ্নিক এর একটি উল্লেখযোগ্য প্রজেক্ট হলো “মানুষ মানুষের জন্য।” বিভিন্ন এলাকার হতদরিদ্র এবং অসহায় মানুষদের মধ্য থেকে নিজস্ব টিমের মাধ্যমে জরিপ এবং বাছাই করে তাদের মাসিক খাদ্য সহায়তা কিংবা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াই এই প্রকল্পের কাজ। আমরা বিশ্বাস করি, দান বা সাহায্য নয়, বরং কর্মক্ষম লোকের কর্মসংস্থান সৃষ্টিই তাদের সম্মানের সাথে বাচতে সাহায্য করবে। এই প্রকল্পের আওতায় আজকে আমাদের নির্বাচিত ব্যক্তি কে একটি মুরগীর খামার স্থাপন করে দেওয়ার কাজ সম্পন্ন হলো ২০ টি মুরগীর বাচ্চা এবং তাদের এক মাসের খাবার প্রদানের মধ্য দিয়ে। খামারের অবকাঠামো আগেই তৈরি করে দেওয়া হয়েছিলো। আশা করছি এই উদ্দ্যোগ তাকে সুষ্ঠুভাবে, সম্মানের সাথে বেচে থাকার সহায় হবে। প্রধান সমন্বয়ক ডাঃ নিলয় বিশ্বাসের বিশেষ নির্দেশনা এবং স্বাপ্নিক সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা আর পরিশ্রমে এই কার্যক্রমটি সম্পাদিত হয়েছে।