বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

(১৮/০৬/২০২৪)
খুবই আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো স্বাপ্নিকের বাৎসরিক বনভোজন এবং মিলনমেলা। চল্লিশোর্ধ সংখ্যক স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে এই বিশাল আয়োজন শুধু একটি বনভোজন নয়। বরং, নেতৃত্ব এবং ব্যবস্থাপনা শিক্ষারও একটি সুযোগ। নবীন সদস্য এবং ভবিষ্যৎ কর্নধারদের বিভিন্ন প্রকল্পের দায়িত্বের সাথে সাথে এই আয়োজনের মধ্য দিয়েও দায়িত্ব পালন এবং নেতৃত্বের গুণাবলী প্রস্ফুটিত হয়ে থাকে। সারাদিনব্যাপী রান্না বান্নার আয়োজন, এবং বিকেলে প্রত্যেক সদস্যের অংশগ্রহণে বিভিন্ন রকম খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে উপভোগ্য এই বনভোজন অনুষ্ঠান চলএছিলো।সন্ধায় সদস্যদের আয়োজনে সাংস্কৃতিক অংশ এবং অবশেষে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। এমন দিন বার বার আসুক।