পাইকগাছা থানাস্থ, ভাঙ্গন কবলিত অঞ্চলে জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম

(২৬/০৮/২০২৪)
দেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী বা খাগড়াছড়িতে যে মুহুর্তে প্রবল বন্যায় বিপর্যস্ত জনপদ, সারাদেশের মানুষ বিভিন্ন ভাবে সেখানে সাহায্য করা চেষ্টা করে যাচ্ছিলো সেই মুহুর্তে বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় পাইকগাছা উপজেলার অন্তর্গত প্রায় ১৩ টি গ্রাম হঠাত নদীরক্ষা বাধ ভাঙনের কবলে পড়ে। গ্রাম গুলো ভেসে যায় নদীর জোয়ারের পানিতে। ঘর ছেড়ে সাধারণ মানুষ আশ্রয় নেয় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বা সড়কে। এই দুরবস্থায় স্বাপ্নিক পরিবার চুপচাপ বসে থাকতে পারেনা। তাৎক্ষনিক সিদ্ধান্তে টিম নেমে পড়ে এলাকা থেকে অর্থ সাহায্য সংগ্রহ করতে। এছাড়া দেশে বিদেশের আমাদের শুভাকাঙ্খিরাও সাহায্য করতে থাকেন। আমরা প্রায় ২০০ পরিবারের জন্য শুকনো খাবার এবং কিছু চাল ডালের ব্যবস্থা করতে সক্ষম হই। প্রবল বৃষ্টি এবং দুর্যোগের মধ্যেও স্বাপ্নিকের সদস্যরা এই ত্রাণ কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করে।