Recent Event

বৃক্ষরোপন কর্মসূচি-০১

তারিখঃ ১৪/১০/২০২৩

তীব্র তাপদাহে অতিষ্ঠ পুরো দেশ। আমরা সকলেই জানি নির্বিচারে গাছ কাটার জন্যই আজকে তাপমাত্রার এই পরিবর্তন।প্রকৃতির প্রতি করা অন্যায়ের ফলাফল আজ আমরা ভোগ করে চলেছি।প্রকৃতির ঋণ কিছুটা হলেও শোধ করার জন্য আমরা ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।গ্রামের বিভিন্ন ফাকা স্থানে গাছের চারা রোপণের মাধ্যমে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হয়। কৃষ্ণচুড়া,কদমফুল,বাদাম,মেহেগুনী,চটকা,নিম গাছ দিয়ে আমরা মোট ৩৫ টা গাছ রোপণ করি। একক সাংগঠনিক উদ্যোগে এমন বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা অত্যন্ত জটিল।এজন্য প্রকৃতির স্বার্থে আসুন আমরা সবাই মিলে এই গাছ গুলোকে রক্ষা করি।এছাড়াও আমরা স্বাপ্নিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে নিজ নিজ আঙিনায় একটি করে বৃক্ষ রোপণের জন্য অন্তরিক অনুরোধ জানাবো।আপনারা সচেতন হলেই পরিবেশ রক্ষা পাবে।আসুন পরিবেশ রক্ষা করি,আসুন নিজের দেশকে রক্ষা করি।।

বৃক্ষরোপন কর্মসূচি এর স্থিরচিত্রঃ

বৃক্ষরোপন কর্মসূচি-২০২৩(তালের আঠি)

তারিখঃ ১৬/১০/২০২৩

তীব্র তাপদাহে অতিষ্ঠ পুরো দেশ।নির্বিচারে বৃক্ষ কর্তনই পরিবেশের ভারসাম্য নষ্ট করার মূল দাবিদার। সেই সাথে বৈরী প্রকৃতিতে নিয়মিত ঝড়, জলোচ্ছ্বাস আর বজ্রপাতের তীব্র সংযোজন। ব্যাপক পরিমানে বৃক্ষরপনই এই সমস্যার সবচেয়ে বড় এবং সাধনযোগ্য সমাধান। তাই পরিবেশ রক্ষার্থে স্বাপ্নিক পরিবারের পক্ষ থেকে এবার বিভিন্ন রাস্তার ধার ধরে প্রায় পাচ শতাধিক তালের আটি রোপন করা হয়।আমরা আশা রাখি অদূর ভবিষ্যতে এই সকল আটি থেকে দ্রুততম সময়ের ভিতর চারা তৈরি হবে এবং পরিবেশকে কিছুটা হলেও শীতলতা উপহার দিবে। স্বাপ্নিক পরিবার বিশ্বাস করে আমাদের দেশের জনগন যথেষ্ট দায়িত্বশীল এবং প্রকৃতির প্রতি নিজেদের দায়বদ্ধতা থেকেই এই তাল বীজ গুলো তথা পরবর্তীতে তালের চারা সযত্নে রক্ষণাবেক্ষণ করবেন।আসুন সকলে মিলে বৃক্ষরোপণ করি,আসুন হাতে হাত ধরে পরিবেশ রক্ষা করি।

বৃক্ষরোপন কর্মসূচি এর স্থিরচিত্রঃ