Upcoming Event

তাল বীজ রোপন-২০২৩

স্বাপ্নিক এর পরবর্তী কার্যক্রমের তালিকায় রয়েছে উপকূলীয় অঞ্চলে তালের বীজ রোপন। আমরা সবাই জানি তালগাছ শক্তিশালী ঝড় এবং বজ্রপাত রোধ করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উল্লেখযোগ্য সংখ্যক তাল বীজ আমাদের উপকূলীয় অঞ্চলের রাস্তার পাশে রোপন করা হবে। এক দিকে মাটিক্ষয় রোধ করতে সাহায্য করবে এই তাল গাছ, অন্য দিকে ঝড় বা বজ্রপাতের বিরুদ্ধে এলাকাবাসীর ঢাল হয়ে উঠবে ক্রমে এই তালগাছ গুলো

প্রতীকী ছবিঃ

শারদীয় দূর্গা পূজা -২০২৩, সাংস্কৃতিক অনুষ্ঠান - স্বাপ্নিক শারদ সন্ধ্যা , স্বাপ্নিক আয়োজিত প্রদর্শনী “স্বাপ্নের হাট”

প্রতিবছরের ন্যায় এ বছরও বান্দা সার্বজনীন দূর্গোৎসব উপলক্ষ্যে স্বাপ্নিকের নানান আয়োজন থাকবে। নিয়মিত প্রদর্শনী ‘স্বপ্নের হাটে’ দেখতে পাবেন নানান দৃষ্টিনন্দন বিষয় এবং বস্তুর উপস্থাপনা। অষ্টমীতে থাকবে স্বাপ্নিক শারদ সন্ধ্যা। এছাড়াও এই অঞ্চলের রক্ত দাতাদের (নিবন্ধিত) জন্য রয়েছে সম্মাননা পর্বও।