তারিখঃ ৩ রা ফেব্রুয়ারি, ২০২৩
জনসচেতনতায় স্বাপ্নিক-এর পদযাত্রাঃ
সামাজিক বিভিন্ন অসঙ্গতি যেমন বাল্যবিবাহ, মাদকের আগ্রাসন, ইভটিজিং,সাংস্কৃতিক অবক্ষয় কিংবা অন্যান্য যেকোন কিছুর বিরুদ্ধে জনসচেতনতা এবং স্বাপ্নিক সংগঠনের বিভিন্ন সেবামূলক প্রকল্প সম্পর্কে প্রচারণার উদ্দেশ্যে আজ আমাদের পুরো টিম বান্দা, হাজিবুনিয়া, ধানিবুনিয়া,জাবড়া, তালতলা অঞ্চলে পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে। আমরা আশা করি সর্বস্তরের জনগণ আমাদের কার্যক্রম সম্পর্কে জানবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। স্বাপ্নিক সাধারণ মানুষের পাশে থাকার জন্য সর্বদা প্রস্তুত।