উত্তরবঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

তারিখঃ ৩ রা জানুয়ারি থেকে ৯ই জানুয়ারী ,২০২৩ 

উত্তরবঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণঃ

প্রতিবছরের মত এবছরও স্বাপ্নিকের শীতবস্ত্র বিতরণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তবে এবারের আয়োজনটা ছিলো অন্যান্যবারের তুলনায় ভিন্ন। স্বাপ্নিকের  ৩ জন এক্সিকিউটিভ সদস্য এবং স্নাতক শাখার দুইজন সদস্যসহ স্বাপ্নিক সংগঠনের কয়েকজন শুভাকাঙ্ক্ষীদের সমন্বয়ে গঠিত একটি দল তাদের ব্যক্তিগত ভ্রমণ আয়োজনের সাথে স্বাপ্নিকের উষ্ণতা বহন করে নিয়ে গিয়েছিলো পঞ্চগড়, দিনাজপুর নাটরসহ উত্তরবঙ্গের বিভিন্ন শীতপ্রধান অঞ্চলে। যাচাই বাছাই করে সেখানকার ছিন্নমূল এবং ভাসমান মানুষের কাছে পৌছে দিয়েছে গরম কাপড়। এভাবেই প্রথমবারের মত স্বাপ্নিকের কার্যক্রম ছড়িয়েছে জেলার বাইরে। যদিও আমাদের কার্যক্রম এখনো অঞ্চলকেন্দ্রিক, আমরা দৃঢ়প্রত্যয়ী, খুব শিঘ্রই এই সীমানা ছাড়িয়ে স্বাপ্নিকের কার্যক্রম ছড়িয়ে পড়বে দেশের অন্যান্য জায়গাতেও।

বাতসরিক শীতবস্ত্র বিতরণপ্রকল্পে কেউ অংশগ্রহণ করতে চাইলে অথবা অনুদান দিতে চাইলে আমাদের অনুদান (Donate) বিভাগ নির্বাচন করে প্রক্রিইয়া অনুসরণ করতে পারেন ।