১লা বৈশাখ,১৪২৯/১৪ই এপ্রিল,২০২২
মানুষের মুখের হাসি স্বাপ্নিকের প্রধান পাওয়া।আমরা অত্যন্ত আনন্দিত যে এবার পহেলা বৈশাখের প্রথম প্রহরটা শুরু হলো তাদের মুখে হাসি ফুটিয়ে।
ইটভাটায় কাজ করে এইসব শিশুদের বাবা মা। সেটা খুব সাচ্ছন্দ্যের কাজ নয়। সচ্ছলতার চিহ্ন নেই তাদের বসতিতে। বাচ্চারা পহেলা বৈশাখ চেনেওনা , বোঝেওনা। নতুন পোশাক প্রতি বছর নয়, কয়েক বছরে এক আধাবার হয়ত আসে হাতে। স্বাপ্নিক পরিবার এই নববর্ষ উদযাপন করতে চেয়েছিলো এই শিশুদের মুখের হাসি দিয়েই। সংগঠনের সম্মানীত উপদেষ্টাবৃন্দের নিয়মিত অনুদানে গঠিত তহবিল থেকে আমরা চেষ্টা করেছি তাদের একটি উপহার দেওয়ার। হয়ত তাদের দীর্ঘস্থায়ী কোনো উপযোগিতায় পাশে থাকতে পারলে আরো বেশি ভালো লাগত, কিন্তু সাধ থাকলেও সাধ্য কই? তবু স্বাপ্নিক এভাবেই পাশে থাকবে আজীবন। অসহায়, দুস্থ যারা, সমাজের সবচেয়ে বঞ্চিত যারা , তাদের পাশেই লাঠি হয়ে, ঢাল হয়ে কিংবা ছাদ হয়ে আমরা থাকতে চাই।