বৈশাখী ঘুড়ি উৎসব-১৪২৯

১লা বৈশাখ,১৪২৯/১৪ই এপ্রিল,২০২২

আসুন আমাদের ঐতিহ্যকে বাচিঁয়ে রাখি,মেতে উঠি ঘুড়ির উৎসবের আনন্দে  ।।

জাতি হিসেবে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আবহমান কাল থেকে উদযাপিত হয়ে আসা এই উৎসব বান্দা অঞ্চলের নিয়মিত বাৎসরিক আয়োজন ছিলো এক সময়ে। গ্রামের ঐতিহ্যবাহী কিছু সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আমরা বৈশাখী আনন্দে মেতে উঠতাম প্রতিবছর। বিগত কয়েক বছর বিভিন্ন কারণে সেই আনন্দের রঙ কিছুটা মলিন। কোভিড পরবর্তী সময়ে মানুষের বিষন্ন সময়ে কিছুটা আনন্দের ছটা ছড়িয়ে দিতে স্বাপ্নিকের এবারের উদ্দ্যোগ ছিলো বৈশাখী ঘুড়ি উৎসব।  ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আদলে এই উৎসব আসলে গ্রামবাসির একত্রিত হওয়ার উৎসব। আমরা এই আয়োজনে সত্যিই সাফল্য অর্জন করেছি, তা মাঠভর্তি  সকল বয়সের মানুষের উপস্থিতিই বলে দেয়। স্বাপ্নিক পরিবার বিশ্বাস করে সমষ্টিতে, এককে নয়। তাই এভাবেই আমরা নির্বিশেষে সকল মানুষকে সঙ্গে নিয়ে,সকল মানুষের জন্যেই কাজ করে যেতে চাই।