মানুষ মানুষের জন্য

মানুষ মানুষের জন্য

প্রতিষ্ঠার সময় থেকেই স্বাপ্নিক-এর অন্যতম উদ্দ্যেশ্য হলো বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ, যারা বিভিন্ন ভাবে সুবিধাবঞ্চিত বা আর্থিক ভাবে অসচ্ছল তাদের জন্য স্থায়ী কোনো সমাধান করা। “মানুষ মানুষের জন্য” প্রকল্পটি সেই উদ্দ্যেশেরই বাস্তবায়ন।

প্রোগ্রাম ডিটেইলস

স্বাপ্নিক সংগঠনের কার্যক্রম এলাকা ভান্ডারপাড়া ইউনিয়ন সহ ইউনিয়নের বাইরের এলাকাতেও আমরা খুঁজে ফিরি সেই সব পরিবার কিংবা ব্যক্তিকে যারা উপার্জনক্ষম হলেও উপযুক্ত কাজ পাচ্ছেন না। কিংবা সেই সব প্রবীণ মানুষ যাদের জীবন সায়াহ্নে এসে হয়ে পড়েছেন নিতান্ত অসহায় , একা। তাদের জন্য কখনো আমরা ব্যবস্থা করার চেষ্টা করি ছোট খাটো ব্যবসা, যন্ত্রপাতি কিংবা ক্ষেত্র বিশেষে বয়স্কদের জন্য মাসিক বাজার।

এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৩ জন অসহায় বৃদ্ধা কে গত প্রায় ৮ মাস যাবত মাসিক বাজার এবং ১ জন অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সহায়তা দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় একজনকে স্থায়ী উপার্জনের ব্যবস্থা হিসেবে একটি ছোট মুরগির খামার করে দেওয়া হয়েছে। অর্থ স্বল্পতার কারনে এই প্রকল্পে অপেক্ষাকৃত দুর্বল প্রার্থীর জন্য সুযোগ রাখা হয়েছে। তবে আর্থিক সংস্থান হলেই এই প্রকল্প আরো বিস্তৃত করা হবে।

“মানুষ মানুষের জন্য” প্রকল্পের জন্য সংগঠনের নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুণঃ

https://forms.gle/5u1QGkPiUo8KEgMV9