ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প

০৪/০২/২০২৪
সম্প্রতি বান্দা গ্রামের সাধারণ মানুষের চোখের চিকিৎসা সহজীকরণের উদ্দ্যশ্যে  খুলনার একটি বেসরকারি হাসপাতালের  উদ্দ্যোগে এবং স্বাপ্নিক এর ব্যবস্থাপনায়  সম্পন্ন হলো এক দিনের ফ্রি চক্ষু সেবা মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পে স্বনামধন্য  চক্ষু চিকিৎসকের কাছে অসচ্ছল রোগীগণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পেরেছেন। সেই সঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে  ৫০% খরচে ছানি অপারেশনের জন্য সুযোগ পেয়েছেন। এমন জনকল্যানমুখি এবং সেবামূলক উদ্দ্যোগে সঙ্গী হতে পারে স্বাপ্নিক আনন্দিত।  সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্বাপ্নিকের সকল উপদেষ্টা এবং দাতার প্রতি কৃতজ্ঞতা।