১৪/০৪/২০২৪
বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাঙালীর হৃদয়ের অনুষ্ঠান। স্বাপ্নিক পরিবারের আয়োজনে এ বছর বান্দা স্কুল মাঠ প্রাঙ্গনে উদযাপিত হয়েছে এই বর্ষ বরণ অনুষ্ঠান। যদিও প্রথম বার আয়োজনে সময় স্বল্পতার কারনে পরিসর ছিলো ছোটই। বান্দা স্কুল এন্ড কলেজের সঙ্গে যৌথ এই আয়োজনে বৈশাখী শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারিদের জন্য পান্তা ভাতের আয়োজনও ছিলো। সম্মানীত শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে স্বাপ্নিকের সদস্যরা ছাড়াও এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণো ছিলো এই আয়োজনে।


