শিক্ষাবৃত্তি প্রকল্প

শিক্ষার্থীদের জন্য সরকারি নানা সুবিধা থাকা সত্ত্বেও গ্রামের মেয়েদের বড় একটা অংশ কেবল অর্থাভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারে না। সেইসব শিক্ষার্থী, যাদের রয়েছে লেখাপড়ার প্রতি অদম্য আগ্রহ কেবল প্রয়োজন একটু সমর্থন এবং সহযোগিতা, তাদের পাশে স্বাপ্নিক রয়েছে শিক্ষাবৃত্তি নিয়ে।

প্রোগ্রাম ডিটেইলস

গ্রামের অসংখ্য পরিবার রয়েছে যাদের কাছে স্কুল কলেজের খরচটাই জীবন যাপনের জন্য সবচেয়ে বিলাসী খরচ। সেসব পরিবারের শিক্ষার্থী যদি হয় মেয়ে তাহলে দ্রুতই মেয়েকে বিয়ে দিয়ে দায়িত্ব শেষ করতে চান অভিভাবক। অনেক ক্ষেত্রেই খুব আগ্রহের সাথে নয় বরং নিতান্ত খরচের ভয়ে। এরকম ক্ষেত্রে সেই পড়ালেখার প্রতি আগ্রহি শিক্ষার্থীর জন্য স্বাপ্নিক এর শিক্ষাবত্তি প্রকল্প  চালু হয়েছে। যদিও প্রাথমিক ভাবে আমরা  কেবল সংগঠনের সদস্য যাদের আর্থিক সংগতি কম তাদের ক্ষেত্রেই এই বৃত্তি চালু করেছি, কিন্তু প্রয়োজনীয় অর্থ তহবিলে পাওয়া মাত্রই এই প্রকল্প সংগঠনের সদস্যদের বাইরে সবার জন্যই উন্মুক্ত হবে। উল্লেখ্য যে, সংগঠনের অনেক ছেলে মেয়ে রয়েছে যাদের নিজেদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হলেও তারা মানবিক কারণে,  নিজেদের আগ্রহে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আগ্রহে সংগঠনে যুক্ত হয়েছে এবং নিয়িমিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করে যাচ্ছে। আমরা মনে করি এই সব পরোপকারী এবং উন্নত মানসিকতার শিক্ষার্থীরাই সর্বাগ্রে এই শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্য।

শিক্ষাবৃত্তি প্রকল্পে আবেদন করার জন্য নিচের ফর্ম টি ডাউনলোড করুন এবং পূরুণ করে জমা দিন স্বাপ্নিক অফিসে ( অথবা দুষ্টূ মিষ্টি টেলিকম,বান্দা বাজার,প্রোঃ রাজীব মন্ডল – এর কাছে)