তারিখঃ ০৭/০৪/২০২৩
“স্বাপ্নিক” এর সদ্য যোগদানকৃত সদস্যদের জন্য সমন্বিত দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ এবং প্রশিক্ষণ প্রোগ্রাম”
জন্মলগ্ন থেকেই স্বাপ্নিক কেবল আরো দশটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এর মত আরো একটি সংগঠন নয়। আমাদের রয়েছে সুস্পষ্ট কিছু বিশেষ উদ্দ্যেশ্য এবং আদর্শগত লক্ষ্য। তার মধ্যে অন্যতম হলো একটি দায়িত্ববোধসম্পন্ন প্রজন্ম প্রস্তুত করা, যারা সংবেদনশীল হবে, নেতৃত্বের গুনাবলী অর্জন করবে এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। সেই লক্ষ্যপূরনের অংশ হিসেবে স্বাপ্নিক প্রতি বছর নতুন সদস্য সংগ্রহ করে থাকে বিশেষ প্রক্রিয়ায় বাছাইয়ের মাধ্যমে। যোগদানের পর তাদের দেওয়া হয় এই সমন্বিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ যা একাধিক সেশনের ওয়ার্কশপ এর মাধ্যমে সম্পন্ন হয়। ২০২০ সালে প্রথমবারের মত ১ম থেকে ৩য় ব্যাচ পর্যন্ত যুক্ত হওয়া সদস্যদের এই প্রশিক্ষণ প্রদান করার পর সংগঠনে গুনগত উন্নতি সাধিত হয়েছে নিঃসন্দেহে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষাগ্রহণকারী এবং স্ব স্ব ক্ষেত্রে যোগ্যতা অর্জনকারী নির্বাহি সদস্যবৃন্দ এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে থাকেন। সেই ধারাবাহিকতায় গত ৭ ই এপ্রিল, শুক্রবার স্বাপ্নিক কার্যালয়ে ৪র্থ ও ৫ম ব্যাচে যোগদানকৃত সদস্যদের জন্য আয়োজন করা হয়েছিলো এই দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম। টিম ওয়ার্ক, লীডারশীপ, আইন-কানুন, সহযোগিতাপূর্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সামাজিক দায়বদ্ধতা, সাংগঠনিক আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপযুক্ত এবং অনুচিত ব্যবহার, সাইবার ঝুঁকি এবং করনীয় এবং সংগঠনের নিজস্ব নিয়ম কানুনের উপরে অনুষ্ঠিত হয়েছিলো এই প্রশিক্ষণ কোর্স। সংগঠনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহি পরিষদের সদস্য শাওন চক্রবর্তী এবং রাজীব বালা’র পরিচালনায় এই কোর্সে নির্দেশনামূলক বক্তব্য রেখেছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক ডাঃ নিলয় বিশ্বাস এবং অন্যান্য নির্বাহি সদস্যবৃন্দ। প্রাণবন্ত এই কোর্স সদস্যরা স্বতস্ফূর্ত অংশগ্রহণ করে সাফল্যমন্ডিত করে তুলেছিলো।

