বৈশাখী ঘুড়ি উৎসব-১৪৩০/ ২০২৩ ইং
তারিখঃ ১৪/০৪/২০২৩
প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও অনুষ্ঠিত হলো স্বাপ্নিক আয়োজিত বৈশাখী ঘুড়ি উৎসব। বাঙালী ঐতিহ্য এবং গ্রামীন সংস্কৃতিকে স্মরণে রেখে বাঙালী পরম্পরা সংরক্ষণার্থে স্বাপ্নিকের এই আয়োজন। সংগঠনেরর স্বেচ্ছাসেবী-কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর উতসাহে সুষ্ঠু ব্যবস্থাপনায় বর্নিল এই আয়োজনে সামিল হয়েছিলো এতদ অঞ্চলের ছেলে-বুড়ো,পুরুষ-মহিলা নির্বিশেষে সকল মানুষ। এবারের আয়োজনে ভীন্নতা ছিলো। রঙ বেরঙের ঘুড়ির মেলা তো ছিলোই, পাশাপাশি এবার আয়োজন ছিলো কিছু চিরাচরিত গ্রামীণ খেলাধুলারও। সুপারির খোলায় সঙ্গীকে টানা প্রতিযোগিতা, সাইকেল এবং মটর সাইকেল এর ধীর গতির প্রতিযোগিতা, মেয়েদের বল বিতরণ ইত্যাদি খেলাধুলার আয়োজনে প্রাণবন্ত ছিলো সারাদিন। এলাকার জন সাধারণের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে উঠেছিলো সার্থক। দিন শেষে খেলায় বিজয়ীদের এবং সেরা ঘুড়ির জন্য দেওয়া হয় নানা রকম আকর্ষনীয় পুরস্কার।
এবারের ঘুড়ি উতসবের চিত্রঃ



